কৃষি ডেস্ক(৩১ জানুয়ারী): দণি কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ২০টি সোলার সেচ পাম্প বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধানে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় মহাদেবপুর, মির্জাপুর ও মদনহাটি গ্রামে তিনটি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়। গত রোববার সকালে রাজশাহীর নওহাটার মদনহাটি গ্রামে স্থাপিত সেচ পাম্পটি উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ উপলে মদনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোরিও রাষ্ট্রদূত লি ইয়ান ইয়ং। আরো উপস্থিত ছিলেন কইকা বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি মিস কিম বক-হি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল
মইন উদ্দিন।
নিউজরুম






