জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গত রাতে বাসে অগ্নিসংযোগ করা হয় : নয়া দিগন্ত ২০ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে নোয়াখালীতে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এ ছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষে অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এ দিকে কিশোরগঞ্জে ট্রেনের বগিতে এবং কুলাউড়ায় রেলব্রিজে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এ ছাড়া রাজশাহীর পুঠিয়া, ফেনী, নাটোরের সিংরাসহ বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। অন্য দিকে গত ৫ জানুয়ারি থেকে সংঘটিত বিভিন্ন সঙ্ঘাতের ঘটনায় ২০ দলীয় জোটের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পিকেটিংয়ের সময় এবং অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। নোয়াখালীতে ২ বিএনপিকর্মী নিহত : অবরোধের দ্বিতীয় দিনে নোয়খালী জেলা শহর মাইজদী ও প্রধান শহর চৌমুহনীতে পুলিশের সাথে অবরোধ সমর্থনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির দুই কর্মী নিহত ও অর্ধ শতাধিক আহত হন। অবরোধের সমর্থনে বেলা ১১টায় মাইজদী রশিদ কলোনি হতে শহর যুবদলের আহ্বায়ক মনির উদ্দিন ও জাসাসের নেতা সাইফুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। মারমুখী পুলিশ এ সময় বেপরোয়া গুলিবর্ষণ শুরু করলে রিয়াজ, রহিম, হৃদয়, মারজাহান বেগম, তিন পথচারীসহ আটজন গুলিবিদ্ধ এবং অহত হন আরো ২০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ মারজাহান ও হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টায় জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী পূর্ব বাজার হতে বিএনপি নেতা জহির উদ্দিন হারুন নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি রেলগেটে এলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ব্যাপক প্রতিরোধের মুখে পিছু হটে পুলিশ। পরে শক্তি বৃদ্ধি করে আবারো হামলা করে মিছিলে। গুলি ও পাল্টা ইটপাটকেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সাথে একপর্যায়ে যোগ দেয় বিজিবি। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশে বেপরোয়া গুলি বর্ষণে অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হন ৩০ জন। গুলিবিদ্ধ অবস্থায় আহত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর রুবেল (৩৭) ও মহসিন (৩০) সেখানে মারা যায়। নিহত রুবেল ও মহসিনকে বিএনপি কর্মী বলে বিএনপি দাবি করে। চৌমুহনী ও মাইজদী উভয় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিএনপি আজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। হাজীগঞ্জে ব্যাপক সংঘর্ষ : অর্ধশত আহত চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে মঙ্গলবার রাতভর বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ৬৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ছয়জনকে মঙ্গলবার রাতে ও পাঁচজনকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়। পুলিশের করা মামলায় পৌর প্যানেল মেয়র আবুল কাশেমকে প্রধান আসামি করা হয়েছে। থানার উপপরিদর্শক সুধাংশ শেখর হালদার মামলার বাদি। লক্ষ্মীপুরের পুলিশ ক্যাম্পে হামলা, দুই পুলিশ আহত : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীরা ককটেল হামলা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুরে জিসান বাহিনীর লোকজন অতর্কিত এ হামলা চালায় বলে পুলিশ জানায়। ঘটনার সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ককটেল হামলায় ওই ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো: ছিদ্দিক আহত হন। কক্সবাজারে অবরোধকারীদের ওপর গুলি, আহত ১০ : কক্সবাজারে অবরোধের দ্বিতীয় দিন সকালে শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মিছিল বের হয়। শহরের বার্মিজ মার্কেট এলাকায় প্রধান সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ ছাড়া শহরে প্রধান সড়কের বাজারঘাটা, বার্মিজ মার্কেট, আলীরজাহানসহ বিভিন্ন পয়েন্ট সড়ক অবরোধের পাশাপাশি মিছিল ও বিােভ সমাবেশ করে। পরে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যান। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অবরোধের সমর্থনের পিকেটিং করার চেষ্টাকালে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ জামায়াত-শিবিরের আটজন এবং বিএনপির আট কর্মীকে আটক করে। অপর দিকে গত মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকায় অবরোধকারীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ। এতে সাতজন গুলিবিদ্ধসহ ১০ অবরোধকারী আহত হয়েছেন। সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খাগড়াছড়ি সংবাদদাতা জানান, টানা অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিন বিএনপি নেতাকর্মী আহত ও পুলিশের হাতে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। চাঁদপুরে সংঘর্ষে আহত ৩০ : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাতে এই সংঘর্ষের ঘটনায় ১৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ অবরোধকারীদের ল্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি, টিয়ার শেল ও রাবার বুলেট নিপে করে। অবরোধকারীরা পুলিশকে ল্য করে ইট ও ককটেল নিপে করে। এলাকাবাসী জানান, সন্ধ্যার পর পরই ওই স্থানে দুই সাংবাদিকের মোটরসাইকেলসহ ৩০-৪০টি মোটরসাইকেল ও রিকশা ভাঙচুর করা হয়। কিশোরগঞ্জ : ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে কেরোসিন ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঢাকা থেকে ভায়া ভৈরব ময়মনসিংহগামী ঈশাখাঁ এক্সপ্রেস ৩৯-আপ ট্রেনের একটি বগিতে গত মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় স্টেশনের স্টাফ এবং উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় রহস্যজনক কারণে জিআরপি পুলিশের কেউ আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া-আখাউড়া রেললাইনের কুলাউড়া জংশনের অদূরে উছলাপাড়ায় রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আগুনের খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমানের নেতৃত্বে রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কুলাউড়া-আখাউড়া রেললাইন ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক রয়েছে। পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া এলাকার কাঁঠালবাড়িয়ায় ঢাকা থেকে রাজশাহী গোদাগাড়ীগামী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ট্রাকের ড্রাইভার সালাম জানান, কয়েকটি কলাগাছ রাস্তায় ফেলে রাখলে আমরা ট্রাকটি থামাতে বাধ্য হই। পরে দুর্বৃত্তরা আমাদের মারধর করে এবং ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। নেত্রকোনা : নেত্রকোনায় মালবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির তিন পিকেটার ও নাশকতার আশঙ্কায় মদন উপজেলা বিএনপি সেক্রেটারি মজিবুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অবরোধ চলাকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি মালবাহী ট্রাক নেত্রকোনা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে চল্লিশা নামক স্থানে পৌঁছলে পিকেটাররা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়ার অভিযোগে পুলিশ বুলবুল, উজ্জ্বল ও মানিক নামে বিএনপির তিন পিকেটারকে গ্রেফতার করে। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপোলে কাভার্ডভ্যানে মঙ্গলবার রাত ১০ টার দিকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। পুলিশ জানায়, অনুপম ট্রান্সপোর্ট এজেন্সির তুলাভর্তি কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে লালপোল পৌঁছলে ৮-১০ জন দুর্বৃত্ত গাড়ির পেছনে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি টের পেয়ে চালক-হেলপার গাড়ি থেকে নেমে পড়ে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম জানান, এতে প্রায় তিন লাখ টাকার তি হয়েছে। সিংড়া (নাটোর) : বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকেলে সিংড়া উপজেলার বন্দর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের ওপর চলমান নসিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় নাটোরগামী খড় বোঝাই একটি নসিমনে (ভটভটি) আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের হাফ কিলোমিটার এলাকায় আগুন ও ধোয়া ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরাঞ্চলে হরতাল পালিত লালমনিরহাট : মির্জা ফখরুল ইসলামের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল লালমনিরহাটসহ রংপুর বিভাগের আট জেলায় চলছে। হরতালে জেলার মহেন্দ্রনগর, সাপ্টিবাড়ি ও তুষভাণ্ডারে দলীয় নেতাকর্মীদের পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। হরতালের সমর্থনে মিছিল বেড় করলে পুলিশ তিনজনকে আটক করে। এ দিকে পুলিশ সূত্র জানায়, গত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতসহ অন্যান্য মামলায় ১৫ জনকে আটক করে পুলিশ। ঠাকুরগাঁও : দ্বিতীয় দিনের মতো অবরোধ পালন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপির ডাকে হরতাল চলছে। গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালায় পুলিশ। এ সময় সদর থানা যুবদলের সহসভাপতি হেলালসহ ৮ নেতাকর্মীকে আটক করা হয়। এ ছাড়া সকাল ৮টায় পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মুক্তা ও রানা নামে দুই পিকেটারকে পুলিশ আটক করে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে হরতাল শুরু হয়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। কিশোরগঞ্জ (নীলফামারী) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগের ডাকা হরতাল সর্বাত্মকভাবে পালন করছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি। সকালে উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পাকুর তলায় এসে সমাবেশে মিলিত হয়। বদরগঞ্জ (রংপুর) : মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা সকাল –সন্ধ্যা হরতাল কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে। গতকাল সকাল ১০টায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা থানা আমির শাহ মুহা: রোস্তম আলীর নেতৃত্ব একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে স্টেশন রোড, সিও রোডে ও রংপুর-বদরগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে। অপর দিকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর নেতৃত্ব হক সাহেবের মোড়, শহীদ মিনার চত্বর, সিওবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং ও মিছিল করেছে। কুড়িগ্রাম : মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে কুড়িগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার সকাল ১০টায় হরতালের সমর্থনে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণকালে পুলিশ বাধা দেয়। এখানে ২০ দলের শরিক দল জেলা জামায়াতসহ অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। পরে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় : গতকাল পঞ্চগড়ে বিএনপির ডাকে হরতাল পালিত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জেলার বিভিন্ন জায়গায় পিকেটিং করেছে। এ দিকে বাংলাবান্ধা স্থলবন্দর অচল হয়ে পড়েছে। এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উভয় পাশে অর্ধশত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। লালমনিরহাট : বিএনপির ডাকে লালমনিরহাটেও হরতাল পালিত হয়েছে। এ দিকে মঙ্গলবার গভীর রাতে নাশকতার আঙ্ককায় জেলার বিভিন্ন স্থান থেকে জেলা সাবেক ছাত্রদল সম্পাদকসহ ২০ দলের ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। গ্রেফতার এড়াতে শহরে হরতালের সমর্থনে সকালে ২০ দলীয় জোট শহরে মিছিল করলেও পিকেটিংয়ের খবর পাওয়া না গেলেও শহরের বাইরে পিকেটারদের তৎপরতা ছিল। দিনাজপুর : মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বুধবার দিনাজপুরে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে বিএনপি, জামায়াত, জাগপা, ন্যাপসহ ২০ দলের শরিক দলগুলো পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে। বিরামপুর উপজেলা শহরে পিকেটারদের হাতে একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাড়া জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের পাশাপাশি সারা জেলায় সর্বাত্মক অবরোধ কর্মসূচিও পালিত হয়। চিরিরবন্দরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবির। বিরল উপজেলায় হরতালে ২০ দলীয় জোটের বিশাল বিােভ মিছিল বের হয়। এ ছাড়া বিরামপুর ও বীরগঞ্জে হরতাল ও অবরোধের সমর্থনে বিােভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ২০ দলীয় জোট। নীলফামারী : সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে নীলফামারীতে। হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ মিছিল হয়েছে নীলফামারী ও কিশোরগঞ্জে। উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক রাজ্জাকুল ইসলাম রাজার নেতৃত্বে কিশোরগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের পাশাপাশি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে নীলফামারীতে। গাইবান্ধা : গাইবান্ধায় সকাল-সন্ধ্যা ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। তবে পলাশবাড়ি উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন মহেশপুর ও জুনদহ এলাকায় গাড়িতে ঢিল ও ইটপাটকেল নিেেপর খবর পাওয়া গেছে। এতে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ, বিজিবিসহ বিপুল আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সদস্যদের নিয়োগ করা হয়। মানিকগঞ্জে আজ হরতাল আজ বৃহস্পতিবার মানিকগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অপর দিকে হরতাল সমর্থনে আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা বিােভ করেছেন। মামলার পাহাড় : সহস্রাধিক আসামি চাঁদপুর : চাঁদপুরে ৫ জানুয়ারির সহিংসতার ঘটনায় পুলিশ বাদি হয়ে এ পর্যন্ত আটটি মামলা করেছে। জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫০ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত রাখা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে চারটি, কচুয়া একটি, হাজীগঞ্জ একটি ও ফরিদগঞ্জ থানায় দু’টি মামলা করা হয়। এসব মামলায় এ পর্যন্ত অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। চাঁদপুর জেলা সদর থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। জামালপুর : জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার গভীর রাতে বিএনপি-ছাত্রদলের প্রায় ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শহরের বিভিন্ন স্থান থেকে অন্তর (২২), মমিনুল ইসলাম (২৮), রাজন মিয়া (৩৮), আরিফ হোসেন (৩৯), মাসুদ (৩৬), রুমেল (২২), মনু (৩৮) ও লিমনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। পাবনা : পাবনা জেলা বিএনপি ও জামায়াত নেতা এবং এর সহযোগী সংগঠনের প্রায় আড়াই ‘শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে পাবনা সদর থানায় পুলিশ তাদের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় ‘শ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সৈকত, বাপ্পী, এলিম এবং বেলাল হোসেন নামে চার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধ চলাকালে জামায়াত-শিবির ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এজাহারভুক্ত ৮৯ ও অজ্ঞাতসহ ২১০ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে। মামলায় উল্লিখিত আসামিদের মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আশুলিয়া (ঢাকা) : অবরোধের প্রথম দিনে শিল্পাঞ্চল আশুলিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুসহ ৪১ নেতাকর্মীর নামে মামলা করেছে বাসের মালিকপক্ষ। তবে একটি সূত্র জানায়, বিএনপির সাবেক এমপি ডা: সালাউদ্দিন বাবু, তার ছোটভাই সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, মেজর মিজান, ধামসোনা ইউপির চেয়ারম্যান আবদুল গফুর মিয়াসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪১ নেতাকর্মীকে এজাহার নামীয় আসামি করে মঙ্গলবার গভীর রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। সদর দক্ষিণ (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে এ মামলাটি করেন। কক্সবাজার : কক্সবাজারে অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ এ পর্যন্ত দুইটি মামলা করেছে। এতে আসামি করা হয়েছে ৬০ জনকে। এ দিকে অবরোধের দ্বিতীয় দিনে পুলিশ ছিল বেশ মারমুখো। তবে পুলিশের দৃষ্টি এড়িয়ে শহরের প্রধান সড়কের বাজারঘাটা, বার্মিজ মার্কেট, আলীরজাহালসহ বিভিন্ন পয়েন্ট সড়ক অবরোধ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। অপর দিকে সন্ধ্যার পর শহরের কালুর দোকান স্টেশনে যুবদল ও ছাত্রদলের কর্মীরা অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গুলিবর্ষণ করলে অবরোধকারীরা পিছু হঠে। পুলিশ সন্ধ্যা ৬টার দিকে দ্ইুজন জামায়াতকর্মীকে আটক করেছে। কুমিল্লা : কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাদি হয়ে ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে গত সোমবার পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিেেপ, রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়া, ব্যক্তি মালিকানাধীন গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে জামায়াত-বিএনপির ২০ দলীয় জোটের এজহারভুক্ত ৩৬ জন, অজ্ঞাত আরো ৮০-৯০ জনসহ ১২৬ নেতাকর্মীর বিরুদ্ধে এসআই নুনু মিয়া বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি ও সন্দেহজনকভাবে একজনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের নেতকর্মীদের। পুলিশের গ্রেফতার এড়াতে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: লোকমান হোসেনসহ জামায়াত-বিএনপির ৪০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর লোকমান হোসেন লক্ষ্মীপুর বিসিক এলাকায় মিছিলের প্রস্তুতি নিলে সেখান থেকে তাকে আটক করা হয়। এ ছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার রামগতি, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩৯ জনকে আটক করা হয়। মানিকগঞ্জ : বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি পাঁচজন নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। সাতীরা : সাতীরা জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ জামায়াত ও বিএনপি নেতাকর্মীসহ ৪৫ জনকে আটক করেছে। এর মধ্যে জামায়াতের ১০ জন ও বিএনপির পাঁচজন নেতাকর্মী রয়েছেন। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদেরকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার ৯ জন এবং বাকি ৮ উপজেলা থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, গ্রেফতারকৃতরা সবাই সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার আসামি। বন্দর (নারায়ণগঞ্জ) : গতকাল বুধবার রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার বন্দরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের একটি ভ্যানগাড়ি পোড়ানোর মামলায় এদেরকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃতরা হাইকোর্ট থেকে জামিন নেয়ার জন্য ঢাকা গিয়েছিলেন বলে সূত্র জানায়। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। অবরোধের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এ দিকে অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গোঁজা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা : কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর উপজেলার গাংগাইর নামক স্থানে রাস্তায় পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধকালে মধুপুর পূর্বাঞ্চল শিবির সভাপতি সাইফুল্লাহসহ (২০) চার শিবির নেতাকর্মীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। নাটোর : নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেনসহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে একটি ইসলামি জালসা শেষে নাটোর শহরে ফেরার পথে উপজেলার পাটুল গ্রামের রাস্তা থেকে একটি প্রাইভেটকারসহ পুলিশ তাদের আটক করে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম শামীমসহ বিএনপির ৯ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, নাশকতার চেষ্টা আশঙ্কায় গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। লৌহজং (মুন্সীগঞ্জ) : সিরাজদীখানে উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজদীখান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কাহালু (বগুড়া) : ২০ দলীয় জোটের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী লাগাতার অবরোধের অংশ হিসেবে কাহালু উপজেলা বিএনপি ও জামায়াত গত বুধবার সকাল থেকেই উপজেলার প্রবেশদ্বার দরগাহাটে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের স্থান ত্যাগ করার নির্দেশ দিয়ে অবরোধকারীদের আটকের চেষ্টা করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির গ্লাস ভাঙচুর ও ঝটিকা বিােভ মিছিলের মাধ্যমে পালিত হচ্ছে অবরোধ। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে ২০-২৫টি ও গতকাল হায়দারপুল এলাকায় ৩-৪টি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। কুষ্টিয়া : কুষ্টিয়ায় অবরোধের দ্বিতীয় দিন শান্তিপূর্ণ পরিবেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা শহরের মজমপুরগেটে সমবেত হন। বিপুল পুলিশের উপস্থিতিতেই কয়েকবার খণ্ড খণ্ড মিছিল বের করলেও তা বেশি দূর এগোতে পারেনি পুলিশি বাধার মুখে। জেলার সর্বত্র বাস এবং ট্রাক চলাচল বন্ধ ছিল। চুয়াডাঙ্গা : টানা চার দিনের অবরোধে চুয়াডাঙ্গা জেলার মানুষের জীবন অচল হয়ে পড়েছে। ৪ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধের সমর্থনে বুধবার বিছিন্নভাবে ২০ দলীয় জোটের নেতারা মাঠে নেমে পিকেটিং করে। পাবনা : ২০ দলীয় জোটের অনির্দিষ্টকাল অবরোধের দ্বিতীয় দিনে বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ২০ দলীয় জোট। এ ছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে সংযোগকারী একমাত্র মহাসড়ক পদ্মা লালনশাহ সেতু থেকে দাশুরিয়া মোড় পর্যন্ত মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ২০ দলীয় জোট ও জামায়াত ইসলাম পৃথকভাবে বিক্ষোভ করে। নাটোর : নাটোরে অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। সকালে শহরের বড় হরিশপুর এলাকায় শহর আমির আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। অপর দিকে দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল সমাবেশে করে জেলা বিএনপি। নরসিংদী : অবরোধ কর্মসূচির সমর্থনে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে বিােভ মিছিল করেছে। অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। নওগাঁ : ২০ দলীয় জোটের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধের দ্বিতীয় দিন নওগাঁয় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মুক্তির মোড়ে জমা হয়। সেখানে রাস্তায় বসে অবরোধ সৃৃষ্টি করে। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরোধের কারণে নওগাঁয় কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ঘিওর (মানিকগঞ্জ) : অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশের মতো ঢাকা- আরিচা ও ঢাকা-ঘিওরে রুটে বন্ধ ছিল গণপরিবহন। বুধবার দিনব্যাপী ঢাকা-ঘিওর-দৌলতপুর সড়কের ভিলেজ লাইন নামে পরিবহন বাস টার্মিনালে পড়ে ছিল। ডেমরা (ঢাকা) : অবরোধের দ্বিতীয় দিনে ডেমরায় বিএনপির নেতৃত্বে বিােভ মিছিলি বের করে। বেলা ১১টায় ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়ার নেতৃত্ব বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। ডেমরা সারুলিয়া থেকে মিছিলটি বের হয় হাজী নগর হয়ে স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়ে সংপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়। টাঙ্গাইল : অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাসে বিােভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলের নেতাকর্মীরা। তারা সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ ছাড়া টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় লাঠিসোটা নিয়ে এবং রাস্তায় শুয়ে মহাসড়ক অবরোধ করে রাখে শিবির নেতাকর্মীরা। ফেনী : ফেনী শহরে গতকাল বিােভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। দুপুরে এসএসকে সড়কের ইসলামপুর রোড থেকে মিছিলটি বের হয়ে সমবায় সুপার মার্কেটে গিয়ে ফের ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। শেরপুর : অবরোধে শেরপুর হতে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রাক চলাচল বন্ধ থাকায় সবজি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ঢাকার পাইকাররা সবজি কিনতে না আসায় শেরপুরে আলু, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপিসহ সব ধরনের সবজির দাম পড়ে গেছে। জয়পুরহাট : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকাল অবরোধের দ্বিতীয় দিন জয়পুরহাটে নিরুত্তাপ অবরোধ পালিত হয়েছে। অবরোধ সফল করতে জোটের নেতাকর্মীরা শহরে দফায় দফায় মিছিল করেছে। সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে বিকেলে অবরোধের সমর্থনে জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বরগুনা : বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে অবরোধ পালিত হয়েছে। সকাল ৭টায় জেলা ইসলামী ছাত্রশিবির শহরে ঝটিকা মিছিল করেছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। লঞ্চও চলাচল করেনি। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে গতকাল দুপুরে তার নিজ উপজেলায় বরগুনার বামনায় একটি বিক্ষোভ মিছিল করেছে বামনা উপজেলা ছাত্রদল। মিছিলটি হাসপাতাল চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্য দিকে শান্তিপূর্ণভাবে চলছে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: এনায়েত কবির হাওলার আইউব আলীর বাসভবনে পুলিশ কয়েক দফায় তল্লাশি ও গ্রেফতার অভিযান চালায়। ঝালকাঠি : ঝালকাঠিতে সড়কে আগুন দিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোট। বুধবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মানপাশা টেম্পোস্ট্যান্ডের সামনে পেট্রল ঢেলে ও টায়ার জালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। ঝিনাইদহ : অবরোধের দ্বিতীয় দিনে ঝিনাইদহে বিএনপি মিছিল সমাবেশ করেছে। বুধবার সকালে শহরের আরাপপুরে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আরাপপুর তেল পাম্পের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। বরিশাল : বিএনপি-জামাতের ডাকা লাগাতর অবরোধ কর্মসূচির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল দুপুরে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুছ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মাধবদী (নরসিংদী) : সারা দেশে অবরোধের ২য় দিনে পুলিশি বাধার মুখে বিােভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নরসিংদী জেলা বিএনপি। গতকাল সকালে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিােভ মিছিলটি বের করা হয়। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে মিছিলটি ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধার মুখে সেখানেই বিােভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। সলঙ্গা (সিরাজগঞ্জ) : ২০ দলের ডাকা অবরোধ সমর্থনে সলঙ্গায় বিএনপি-জামায়াতের বিােভ মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আটক তিন ও অন্তত ২৫ জন আহত হয়েছে। থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার ও জামায়াত আমির হোসাইন আলীর নেতৃত্বে অবরোধের দ্বিতীয় দিন গতকাল বধুবার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।






