বিএনপির ঢাকা মহানগর উত্তর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীর নাম রাখা হয়েছে। অথচ তিনি নিজেই ঢাকা সিটি উত্তর থেকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
এদিকে ২০ দলীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নিজের নাম দেখে আশ্চর্য হয়েছেন মাহী বি. চৌধুরী। শনিবার সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি তার অনুভুতি প্রকাশ করেন।
বিষয়টি গর্হিত উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি একজন মেয়র প্রাথী এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছি।’
মাহী বলেন, ‘আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ২০ দলীয় নির্বাচন পরিচালনার কমিটিতে আমার নাম রাখা হয়েছে। তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা না।’
অপরদিকে কমিটিতে আমার নাম অন্তর্ভূক্তি ভুল করে হয়েছে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনও স্বীকার করেছেন বলে জানান তিনি।







