এমএলএম আইনের গেজেট প্রকাশ

0
220
Print Friendly, PDF & Email

মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার এ গেজেট প্রকাশ করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ক্রেতা, ক্রেতা-পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটির নামকরণ করা হয়েছে ‘মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০১৩।

অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ ব্যতিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। গৃহস্থালী পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য, হারবাল পণ্য, টেলিযোগাযোগ সেবা বা এতে ব্যবহারযোগ্য পণ্য, প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা এবং কৃষিজ ও কৃষিজাত পণ্য বা সেবার ক্ষেত্রে লাইসেন্সের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা পণ্য বা সেবার তালিকা সংশোধন করতে পারবে।
অধ্যাদেশে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম’ বলতে কোনো পণ্য বা সেবা দুই বা ততোধিক স্তর বিশিষ্ট নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে সুনির্দিষ্ট কমিশন বা লভ্যাংশ বা অন্য কোনো সুবিধা প্রদানের পরিকল্পনা ও প্রতিশ্রুতির আওতায় পরিচালিত বিপণন কার্যক্রমকে বোঝানো হয়েছে।

শেয়ার করুন