নওগাঁর কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
310
Print Friendly, PDF & Email

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া এলাকা থেকে সামছুল আলম (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়৷ মৃত সামছুল কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর-রশীদের ছেলে৷
এ বিষয়ে আত্রাই থানার ওসি আব্দুল লতিফ জানান, শনিবার সকালে ভোঁপাড়া-কাশিয়াবাড়ী সড়কের পাশের একটি আম গাছে সামছুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন৷ পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ থানায় মামলা দায়েরে হয়েছে৷

শেয়ার করুন