শ্বশুর বাড়িতে জামাতার আগুন, ৪ জনকে পুড়িয়ে হত্যা

0
1122
Print Friendly, PDF & Email

ঘরের বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে জামাতার দেওয়া পেট্টোলের আগুনে পুড়ে মৃত্যু হলো শাশুড়িসহ চারজনের।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী ফুড়িয়া বেগম (৬৫), ফুড়িয়া বেগমের নাতি তামিম (৮), আমিনুর সরদার (১৩) ও নাতনি তনিমা (৫)।

পারিবারিক কলহের জেরে শনিবার মধ্যরাতে গোপালগঞ্জ উপজেলার ডুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যায় জামাতা আজাদ মোল্লা মোবাইল ফোনে তার শাশুড়ি ফুড়িয়া বেগমকে (৬৫) আগুনে বাড়িঘর জ্বালিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শরিফা বেগম।

গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্ত আজাদকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন