‘ঝিনাইদহে এক ব্যক্তির লাশ উদ্ধার

0
206
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর মাঠ থেকে মহিউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মহিউদ্দিন একই উপজেলার শিকারপুর গ্রামের তাছের মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ সকালে লক্ষ্মীপুর গ্রামের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার কৃষকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে।

সদর থানার ডিউটি অফিসার এসআই কামরুজামান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে দেনার দায়ে আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন