শ্বশুরবাড়ির ৪ জনকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত আজাদকে আটক

0
1157
Print Friendly, PDF & Email

গোপালগঞ্জের ডুমদিয়া গ্রামে আগুন দিয়ে নারী ও শিশুসহ শ্বশুরবাড়ির চারজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা আজাদ মোল্যাকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশের কাছে সে তার অপরাধের কথা স্বীকার করেছেন।

স্ত্রীর ওপর রাগ করে শনিবার রাতে আজাদ তার শ্বশুর বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ঘুমন্ত অবস্থায় তার শাশুড়ি ও স্ত্রীর বোনদের তিন ছেলেমেয়ে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।

নিহতরা হলেন- সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী হুরিয়া বেগম (৬৫), তার নাতি দ্বিতীয় শ্রেণীর ছাত্র তামিম ফকির (৮), স্থানীয় ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আমিনুর সরদার (১৪) ও নাতনি তানিমা (৬)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা তাকে আটক ও প্রাথমিক স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন