বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সকাল সাড়ে ৮টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।









