বাস চালানোয় চালক ও হেলপারকে মারধর

0
275
Print Friendly, PDF & Email

রাজধানীতে বাস চলাচলে পুলিশ বাধা দিচ্ছে। এমনকি মারধর করা হচ্ছে বাসের চালক ও হেলপারদের। সোমবার সকাল পৌনে ১১টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে গ্রীন বাংলা (ঢাকা মেট্রো জ-১৪-১২৬৩) পরিবহনের একটি বাস আটকায় রাস্তায় ডিউটিরত আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা। ওই বাসের যাত্রী বাবলু জানান, বাসটি থামিয়ে কর্তব্যরত আর্মড পুলিশ সদস্যরা বাসের চালক ও তার সহযোগীকে কেন রাস্তায় বাস নামিয়েছে এজন্য ধমকাতে থাকেন। একপর্যায়ে তারা বাসের হেলপার রমজানকে বাস থেকে নামিয়ে মারধর করতে শুরু করেন এবং বাসের যাত্রীদের নামিয়ে দেন। পরে যাত্রীদের চাপে বাসটি যাত্রীসহ ছেড়ে দিতে বাধ্য হন তারা।

শেয়ার করুন