গোপালগঞ্জে স্টুডিওর আড়ালে দেহ ব্যবসা: আটক ৩

0
1126
Print Friendly, PDF & Email

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারের পূজা ডিজিটাল স্টুডিও থেকে পতিতা-খদ্দেরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ওই বাজারের পূজা স্টুডিওতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের অমল বাড়ৈ’র মেয়ে রুপালী বাড়ৈ (ছদ্মনাম) (১৮), একই উপজেলার বৌলতলী বাজারের মৃত রাজেন বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২০) ও একই বাজারের জীতেন বিশ্বাসের ছেলে স্টুডিও মালিক অজয় বিশ্বাস (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের পূজা স্টুডিওতে অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক কাজ করার সময় এদের আটক করা হয়।

বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই আবু নাঈম জানান, ওই স্টুডিও’র ভেতরে ছোট ছোট দু’তিনটি কামরা রয়েছে। সেখানেই দীর্ঘদিন ধরে ওই স্টুডিওর মালিক দেহ ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত পতিতা-খদ্দেরসহ স্টুডিও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন