সার্কাসের কোনো দল থেকে এই হাতিটি ছুটে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
হাতিটি গোপালগঞ্জ থেকে কালিগঙ্গা নদী পার হয়ে শনিবার সকালে মোল্লাহাটের কাহলপুর ও বাসাবাড়ি গ্রামে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাহলপুর গ্রামে এক নারী এবং বাসাবাড়ি গ্রামে এক পুরুষ হাতির আক্রমণে মারা গেছেন।
হাতির আক্রমণে একজন আহতও হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







