ঝিনাইদহে ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

0
1155
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ সদর উপজেলায় ওয়ার্ড কমিশনারসহ বিএনপির ২ নেতাকর্মীকে গুলি করে হত্যা  করা হয়েছে ।

উপজেলার ঢেপলবাড়িয়া গ্রামের মাঠে তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্রামবাসী লাশ দেখতে পায়।

নিহতদের নাম দুলাল( ২৭) ও পলাশ(২৮)। তাদের বাড়ি সদর উপজেলার খাজুরা গ্রামে।  

নিহত পলাশের পিতার নাম মোস্তফা, তিনি স্থানীয় ৮ নং ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা।

আর দুলালের পিতার নাম মোলাম হোসেন। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের কারণে  বিএনপি কর্মী দুলাল ও ওয়ার্ড কাউন্সিলর পলাশ রাতে বাড়ি থাকত না বলে জানা গেছে। তাই কখন কিভাবে কারা তাদের ধরে নিয়ে হত্যা করছে তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে বলতে পারেনি।

নিহতরা বিএনপির নেতাকর্মী ছিল বলে শীর্ষ নিউজকে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহবুদ্দিন আজাদ এ হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কেউ আটক বা গ্রেফতার হয়নি। নিহতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও পুলিশ কিছু বলেনি।

এদিকে একসাথে ডবল মার্ডারের ঘটনায় ঝিনাইদহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিএনপি- নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করছে এ ঘটনায়, তারা উদ্বেগের কথাও জানিয়েছেন।

অন্যদিকে কোন চরমপন্থী সংগঠন বা কেউ এ হত্যার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন