ঝিনাইদহে যৌথ বাহিনীর হাতে চিকিৎসক আটক

0
1156
Print Friendly, PDF & Email

ঝিনাইদহ সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কামাল হোসেনকে শনিবার মধ্যরাতে আটক করেছে যৌথ বাহিনী। তাকে ঝিনাইদহ থানায় রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ডিউটি ফিসার সহকারী উপ-পরিদর্শক মুজাহিদ জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে ডাঃ কামাল হোসেনকে তার আরাপপুরের বাসা থেকে আটক করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার রাত্রিকালীন ডিউটি অফিসার উপ-পরিদর্শক ইসমাইল হেসেন ডাঃ কামাল হোসেনের আটকের বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করার জন্য বলেন।

এদিকে চিকিৎসক কামাল হোসেনের স্ত্রী ডা রুমি জানান, শনিবার রাতে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাসাটি ঘিরে ফেলে এবং কথা আছে বলে তাদের সাথে নিয়ে যায়।

শেয়ার করুন