বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের টায়ার ও কিছু অংশ পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় মঙ্গলবার ভোর রাতে কে বা কারা সিমেন্ট ভর্তি ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি মংলা থেকে সিমেন্ট বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।







