ঝিনাইদহে বুধবার হরতাল

0
1151
Print Friendly, PDF & Email

আগামী বুধবার ঝিনাইদহে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, মামলা দায়ের ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশের অভিযানের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। জরুরী সেবা বিদ্যুৎ, পানি, ওষুধ, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

শেয়ার করুন