গাজীপুরে ডিউটি থেকে ফেরার পথে সাব্বির হোসেন নামে এক কনস্টেবলকে কুপিয়েছে দৃর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগরা পুলিশ ফাঁড়ির পাশেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র ব্রাদার মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শরীরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফোউজিয়া বেগম জানান, একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর শুনেছি







