সমাবেশের টার্গেট বিকেলে

0
174
Print Friendly, PDF & Email

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২০ দলের ডাকা আজকের সমাবেশ বিকেলের দিকে হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। দুপুরের পর পরই জড়ো হবেন ২০ দলের নেতাকর্মীরা। আর সেকারণে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া দুপুরের পরই সমাবেশের উদ্দেশে গুলশান কার্যালয় থেকে বের হবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বেলা পৌনে ১১টায় সাংবাদিকদের জানান, ২০ দলীয় জোটের ডাকা সমাবেশ হবে দুপুরের পর। আর সেকারণে বেগম খালেদা জিয়াও দুপুরের পর পরই বের হবেন। তিনি জানান, গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সব প্রস্তুতিই রয়েছে বেগম খালেদা জিয়ার। তিনি ইচ্ছে করলে যেকোনো সময়ই বের হতে পারবেন। সোহেল জানান, লোকজন জড়ো হলে তিনি যেকোনো সময়ই বের হবেন। তবে গুলশান কার্যালয় থেকে বের হয়ে বেগম খালেদা জিয়া কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। কৌশলগত কারণে সমাবেশের স্থানটি এখনো অস্পষ্ট রয়েছে।

শেয়ার করুন