সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
1117
Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. হারুন (৩৬) নামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ভোরে উপজেলার দেবিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন একই এলাকার জামাল হোসেনের ছেলে। পুলিশ জানান, হারুনের স্ত্রী রেনু বেগম লক্ষ্মীপুর আদালতে ২০১১ সালে যৌতুক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালত ওই মামলায় হারুনকে ২ বছরের সাজা প্রদান করেন। হারুন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। রোববার ভোর রাতে দেবিপুর গ্রাম থেকে রায়পুর থানার এসআই সিরাজ ও এএসআই সফিকের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। হারুনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হবে।

শেয়ার করুন