দেড় মণ ধানে ১ কেজি ইলিশ!

0
1164
Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন হাটবাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ না থাকায় দেড় মণ ধানে কিনতে হচ্ছে এক কেজি ইলিশ। চাহিদার তুলনায় অল্প কিছু ইলিশ বাজারে এলেও তা বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে।

এলাকাবাসী জানান, গত বছর যেখানে চার কেজি ইলিশের দাম এক হাজার টাকা ছিলো। সেখানে এবার এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ’ টাকা দরে। অথচ কৃষকের উৎপাদিত প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকায়। এই ভরা মৌসুমে দেড় মণ ধান বিক্রি করে মিলছে এক কেজি ইলিশ। নদীতে ইলিশ ধরা না পড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে জাতীয় এই মাছ।

মাছ ব্যবসায়ী ও আড়তদাররা জানান, নদীতে নিয়মিত ইলিশ ধরা পড়ছে না। যার কারণে গত বছরের তুলনায় এবার ইলিশের দাম চড়া।

শেয়ার করুন