ব্রাজিলের খেলা বর্জন, টেলিভিশন ভাঙচুর

0
1186
Print Friendly, PDF & Email

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে ৫-০ গোলে পিছিয়ে থাকায় লক্ষ্মীপুরের ব্রাজিলের সমর্থকরা খেলা বর্জন করে। আর রায়পুরের বামনিতে উত্তেজিত সমর্থকরা টেলিভিশন ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার রাত ২টায় ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে পিছিয়ে থাকায় ব্রাজিল সমর্থকরা টেলিভিশন ও বড় পর্দার সুইচ বন্ধ করে খেলা বর্জন করে।

স্থানীয় ফুটবলপ্রেমী ভক্তদের কাছ থেকে জানা যায়, লক্ষ্মীপুরের হ্যাপি সিনেমা ও কমলনগরের মেঘনা সিনেমা হলের পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ব্রাজিল বিধ্বস্ত হওয়ায় সমর্থকরা সিনেমা হল থেকে বেরিয়ে যায়।

এদিকে রামগতি এবং রামগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে সমর্থকরা খেলা বর্জন করার খবর পাওয়া গেছে।

সূত্রের খবর, একে একে ৭-১ গোলে হেরে যাওয়ায় রায়পুরের বামনির ব্রাজিল সমর্থকরা টেলিভিশন ভাঙচুর করেছে।

কমলনগরের ব্রাজিল সমর্থক শামিম, রাসেল ও আনন্দ বাংলানিউজকে জানায়, সিনেমা হলের বড় পর্দা খেলা দেখছিলাম। ব্রাজিলের এমন পরিস্থিতিতে খেলা দেখা আর সম্ভব হয়নি। বের হয়ে এসেছি। তবে নেইমার থাকলে এ পরিস্থিতি হতো না।

শেয়ার করুন