রমজানে কুষ্টিয়ায় লোডশেডিং এর লুকোচুরি \ জনমনে ক্ষোভ

0
994
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া প্রতিনিধি : ১ম রমজানের দিন কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গন্যমান্য ব্যাক্তীবর্গদের সম্মানে ইফতার পার্টিতে ইফতারের ঠিক ৭ মিনিট পূর্বে লোডশেডিং৷ উপস্থিত রোজাদাররা কোন রকম মোবাইলের আলোয় ইফতার করলেন৷ ঐদিন তারাবীর নামাজের সময় আবার লোডশেডিং৷ শহরবাসী লোডশেডিং এর কবলে পরলো আবার ঠিক রাত ২টার সময়৷ যে সময় সেহরীরর প্রস্তুতি শুরু হয়৷ এমন ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ লক্ষ করা যায়৷ লোডশেডিং এর লুকোচুরিতে অতিষ্ঠ কুষ্টিয়া শহরবাসী৷ রমজান মাসে বিশেষ করে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় বিদ্যুত্‍ সরবরাহ স্বাভাবিক থাকাটা জরুরি৷ অথচ সেখানে দিনে ২-৩ ঘন্টা বিদ্যুত্‍ থাকে না৷ বারবার অভিযোগ করেও কোনো সুফল পায় না শহরবাসী৷ রমজানে সারাদেশে বিদ্যুত্‍ সরবরাহ স্বাভাবিক রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছিল৷ কুষ্টিয়া শহরের বিদ্যুত্‍ পরিস্থিতি এর বিপরীত চিত্রই তুলে ধরে৷ তবে শুধু কুষ্টিয়াতেই নয়, দেশজুড়েই বিদ্যুতের লুকোচুরি খেলা চলছে অব্যাহতভাবে৷ আর এতে শুধু রোজাদার মানুষ সমস্যায় পড়ছে তা নয়৷ এখন চলছে বিশ্বকাপ ফুটবল তাই রাতে খেলা চলাকালিন সময়ে লোডশেডিং এ ক্ষোভ প্রকাশ করেছে ফুটবলপ্রেমীরা৷ কালিশংকরপুর এর বাবলু জানায়, খেলা চলতে চলতে হটাত্‍ করে লোডশেডিং চরম বিরক্তিকর৷ সব মিলিয়ে কুষ্টিয়ায় বিদ্যুত্‍তের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জন জীবন৷ প্রতিদিন গড়ে কয়েক ঘন্টা লোডশেডিং হচ্ছে৷ যার কারণে বিদ্যুত্‍নির্ভর জিনিসের নানামুখি সমস্যাও বেড়ে চলছে৷ ভুক্তভোগীরা জানান, লোডশেডিংয়ের পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যা রীতিমত অত্যচারের মতোই৷ তবে পিডিবির কর্মকর্তারা বলছেন অন্য কথা লোডশেডিং নয় বরং গ্রীডে সমস্যার কারনে বিদুত্‍ আসা যাওয়া করছে এমনই বক্তব্য তাদের৷ ধর্মপ্রাণ মুসলিমগন আলস্নাহর সন্তুষ্টির জন্য ও আখিরাতে মুক্তির এবং পরকালে সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম সাধনা করে থাকেন৷ এ সময়টাতে বিদুত্‍ গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন বিদুত্‍ সরবরাহের উদ্যোগ ও কোন কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের নামে বিদ্যুত্‍ সংযোগ বন্ধ না করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন গ্রাহক সাধারণ৷ এ বিষয়ে কুষ্টিয়া বিদুত্‍ উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী সিরাজুন নুর জানান, কুষ্টিয়া শহরে প্রতিদিন বিদুত্‍ এর চাহিদা ২০ থেকে ২৫ মেগাওয়াট৷ চাহিদা অনুযায়ী পুরো বিদুত্‍ পাওয়া যায় বলে তিনি জানান৷ কিন্তু লোডশেডিং এর বিষয়ে তিনি বলেন, গ্রীডে সমস্যার কারনে বিদুত্‍ এর এই সমস্যা হচ্ছে৷
অন্যদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে৷ পবিত্র রজমান মাসেও ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় লোডশেডিং অব্যাহত থাকছে৷ এতে ক্ষোভ বাড়ছে ধর্মপ্রাণ লোকজনের মধ্যে৷

শেয়ার করুন