আ.লীগই বিদেশিদের কাছে নালিশ করছে : ফখরুল

0
181
Print Friendly, PDF & Email

‘বিএনপি বিদেশিদের কাছে নালিশ করেছে’ বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো বিদেশি বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে নালিশ করেনি। সুষমা স্বরাজের আমন্ত্রণে বৈঠক করেছে। সেই বৈঠকে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রস্তাব দিয়েছে।

শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি কখনো বিদেশিদের কাছে নালিশ করেনি। বরং আওয়ামী লীগই অতীতে বিদেশিদের কাছে নালিশ করেছে। ফলে ২০০৭ সালে একটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছিলো।

তিনি বলেন, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা জনবিছিন্ন হয়ে  রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছেন। তাই বিএনপিকে জড়িয়ে বিভিন্ন সময় আবোল তাবোল প্রলাপ করছেন।

নারায়ণগঞ্জের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, যেখানে একটি দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী সন্ত্রাসী পরিবারের পক্ষ নিয়ে কথা বলে, সেখানে আর যাই হোক কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি ভবিষ্যতেও হবে না বলেও দাবি করেন তিনি।

শেয়ার করুন