সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর মাঝে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বুধবার বেলা সাড়ে ১১টায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন যশোরে পুলিশের গুলিতে আহত দুই ব্যক্তিকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গুলিবিদ্ধরা হলেন, মাসুদুর রহমান নান্নু (৩৮) এবং অপরজন বাবু সিকদারের ছেলে সালমান সিকদার বিকি (২২)। তারা গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।







