প্রথমে বদলি খেলোয়াড় লেরওয়ে ফারের ৭৭ মিনিটের মাথায় গোলের পর ম্যাচের অতিরিক্ত সময়ে চিলিয়ানদের জালে ডাচদের পক্ষে দ্বিতীয় ও শেষ গোল-পেরেক ঠুকলেন ম্যাম্পসি ডিপে। আর এ দুই উইঙ্গারের গোলে চিলির বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়নশিপ অর্জন করলো গত ফুটবল বিশ্বকাপের রানারআপ নেদারল্যান্ডস।









