প্রতিনিধি নওগাঁ: বিশিষ্ট শিল্পপতি নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর আগমন উপলক্ষ্যে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ গত কাল শনিবার শহরের দ্বীন টাওয়ার মিলনায়তনে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজন করে৷ নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল ওয়াহেদ, এফবিসিআই এর সাবেক পরিচালক মাহবুব ইসলাম ও সুলতান আহমেদ, জয়পুরহাট চেম্বারের সভাপতি আমিনুল বারী, নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নওগাঁ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহীন রেজা, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, পরিচালক আলহাজ্ব নূরুল ইসলাম, পরিচালক আতাউর রহমান খোকা প্রমুখ বক্তব্য রাখেন৷ এর আগে তিনি হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস মাঠে অবতরন করেন৷ সেখানে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক বৃন্দরা তাকে ফুলে শুভেচ্ছা জানান৷ পরে তিনি নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির ভবন পরিদর্শন করেন৷#






