বিশ্বকাপের সেরা ১০০ ফুটবলার

0
268
Print Friendly, PDF & Email

১৯টি বিশ্বকাপ। অতীত থেকে বর্তমানের পরিক্রমায় প্রায় ৫০টি দলের উপস্থিতি। হাজার হাজার খেলোয়াড়ের ক্রীড়া নৈপূন্য। অনেক অবিশ্বাস্য মুহূর্ত। অসংখ্য হাসি-কান্নার উপাখ্যান। রুদ্ধশ্বাস উত্তেজনা। অনাবিল আনন্দের পসরা। এই নিয়ে ফুটবল বিশ্বকাপ। কিন্তু ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভাস্কর কারা? কারা ক্রীড়াযজ্ঞের সেরা খেলোয়াড়? হ্যাঁ, এই তালিকায় গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার সবার নামই আসতে পারে। ইংল্যান্ডের পত্রিকা গার্ডিয়ান বিশ্বখ্যাত তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত ১০০ সদস্যের নির্বাচক প্যানেলের মাধ্যমে ফুটবলযজ্ঞের সেরা ১০০ খেলোয়াড় বেছেছেন-
 
১. পেলে (ব্রাজিল)
অংশগ্রহণ: ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০
ম্যাচ: ১৪
গোল: ১২
 
২. দিয়াগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
অংশগ্রহণ: ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪
ম্যাচ: ২১
গোল: ৮
 
৩. ফ্রেঞ্চ বেকেনবাওয়ার (জার্মানি)
অংশগ্রহণ: ১৯৬৬, ১৯৭০ ও ১৯৭৪
ম্যাচ: ১৮
গোল: ৫
 
৪. রোনাল্ডো (ব্রাজিল)
অংশগ্রহণ: ১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০৬
ম্যাচ: ১৯
গোল: ১৫
 
৫. জিনেদিন জিদান (ফ্রান্স)
অংশগ্রহণ: ১৯৯৮, ২০০২ ও ২০০৬
ম্যাচ: ১২
গোল: ৫
 
৬. জোহান ক্রুইফ (হল্যান্ড)
অংশগ্রহণ: ১৯৭৪
ম্যাচ: ৭
গোল: ৩
 
৭. লুথার ম্যাথিউস (জার্মানি)
অংশগ্রহণ: ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮
ম্যাচ: ২৫
গোল: ৬
 
৮. গার্ড মুলার (জার্মানি)
অংশগ্রহণ: ১৯৭০, ১৯৭৪
ম্যাচ: ১৩
গোল: ১৪
 
৯. গ্যারিঞ্চা (ব্রাজিল)
অংশগ্রহণ: ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬
ম্যাচ: ১২
গোল: ৫
 
১০. মিশেল প্লাতিনি (ফ্রান্স)
অংশগ্রহণ: ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬
ম্যাচ: ১৪
গোল: ৫
এই তালিকার পরের ৯০ জন হলেন-
১১. ইউসোবিও (পর্তুগাল) ১২. পাওলো মালদিনি (ইতালি) ১৩. জারজিনহো (ব্রাজিল) ১৪. ববি চার্লটন (ইংল্যান্ড) ১৫. জাভি হার্নান্দেজ (স্পেন) ১৬. রোমারিও (ব্রাজিল) ১৭. জাস্ট ফন্টেইন (ফ্রান্স) ১৮. পাওলো রসি (ইতালি) ১৯. দিনো জফ (ইতালি) ২০. ববি মুর (ইংল্যান্ড), ২১. ফেরেঙ্ক পুসকান (হাঙ্গেরি) ২২. জিকো (ব্রাজিল) ২৩. রোনালদিনহো (ব্রাজিল) ২৪. রবার্তো ব্যাজিও (ইতালি) ২৫. কাফু (ব্রাজিল) ২৬. ফ্যাবিও ক্যানাভারো (ইতালি), ২৭. রিভাল্ডো (ব্রাজিল) ২৮. মারিও জাগালো (ব্রাজিল) ২৯. জোহান নেসকেন্স (হল্যান্ড) ৩০. লেভ ইয়াসিন (সাবেক সোভিয়েত ইউনিয়ন) ৩১. মারিও ক্যাম্পেস (আর্জেন্টিনা), ৩২. রবার্তো রিভেলিনো (ব্রাজিল) ৩৩. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) ৩৪. কার্লোস আলবার্তো (ব্রাজিল) ৩৫. রবার্তো কার্লোস (ব্রাজিল) ৩৬. রজার মিলা (ক্যামেরুন) ৩৭. পল বেইন্টার (পশ্চিম জার্মানি) ৩৮. লিলিয়ান থুরাম (ফ্রান্স) ৩৯. কা্ল হেউঞ্জ রুমেনিগ (জার্মানি) ৪০. গুইসেপ মেজ্জা (ইতালি) ৪১. গর্ডন ব্যাঙ্কস (ইংল্যান্ড) ৪২. অলিভার কান (জার্মানি) ৪৩. বিগনিউ বনিয়েক (পোল্যান্ড) ৪৪. জিয়ানলুজি বুফন (ইতালি) ৪৫. ড্যানিয়েল প্যাসারেলা (আর্জেন্টিনা) ৪৬. ফ্রাঙ্কো বারেসি (ইতালি) ৪৭. গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৪৮. জালমা সান্তোস (ব্রাজিল) ৪৯. নিলটন সান্তোস (ব্রাজিল) ৫০. উই সিলার (পশ্চিম জার্মানি) ৫১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৫২. টোস্টা (ব্রাজিল) ৫৩. আন্দ্রেস ভিম (পশ্চিম জার্মানি) ৫৪. জিওফ হাস্ট (ইংল্যান্ড) ৫৫. সেফ মায়ার (পশ্চিম জার্মানি) ৫৬. রিসটো স্টোকভ (বুলগেরিয়া) ৫৭. ভাভা (ব্রাজিল) ৫৮. সান্দোর কোসিস (হাঙ্গেরি) ৫৯. লুইস ফিগো (পর্তুগাল) ৬০. মার্সেল দেশালি (ফ্রান্স) ৬১. জর্জিও হাগি (রোমানিয়া) ৬২. গুইসেপ বারগোমি (ইতালি) ৬৩. ফার্স ওয়াল্টার (পশ্চিম জার্মানি) ৬৪. কার্লোস পুয়োল (স্পেন) ৬৫. আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন) ৬৬. পল গ্যাসকোজিন (ইংল্যান্ড) ৬৭. গ্রজিগ্রোজ লাতো (পোল্যান্ড) ৬৮. ওবদুলিও ভারেলা (উরুগুয়ে) ৬৯. জুয়ান সিফিনো (উরুগুয়ে) ৭০. আলসিডেজ ঘিঘিয়া (উরুগুয়ে) ৭১. হেলমুট রন (পশ্চিম জার্মানি) ৭২. ফ্রাঙ্ক ডি বোয়ের (হল্যান্ড) ৭৩. রাউল ক্রল (হল্যান্ড) ৭৪. এলিয়াস ফিগোয়েরোয়া (চিলি) ৭৫. লিওনার্দিস (ব্রাজিল) ৭৬. জর্জি পপিস্কু (রোমানিয়া) ৭৭. তিউফিলো কিউবিলিস (পেরু) ৭৮. জেজে ওকোচা (নাইজেরিয়া) ৭৯. দিদি (ব্রাজিল) ৮০. জিয়ান্নানি রিভেরা (ইতালি) ৮১. সার্জিও বাতিস্তা (আর্জেন্টিনা) ৮২. ইলর ভেলানভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) ৮৩. সালভাতোরে চিলাসি (ইতালি) ৮৪. ওয়েসলি স্নেইজার (হল্যান্ড) ৮৫. বেলিনি (ব্রাজিল) ৮৬. আলেসান্দ্রো দেল পিয়েরো (ইতালি) ৮৭. লুইস মোনাত্তি (আর্জেন্টিনা) ৮৮. থমাস এনকোনো (ক্যামেরুন) ৮৯. ক্লদিও জেনতিলি (ইতালি) ৯০. বেবেতো (ব্রাজিল) ৯১. হেক্টর চামপিটাজ (পেরু) ৯২. ড্রাগন স্টোকোভিচ (যুগোস্লাভিয়া) ৯৩. ম্যাথিউস সিন্ডেলার (অস্ট্রিয়া) ৯৪. রিনাত দাশায়েভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন) ৯৫. ফিলিপ লাম (জার্মানি) ৯৬. জার্গেন ক্লিন্সম্যান (জার্মানি) ৯৭. অ্যান্টোনিও কাবরিনি (ইতালি) ৯৮. লিওনার্দো (ব্রাজিল) ৯৯. জিয়াচিনতো ফাচ্চেত্তি (ইতালি) ১০০. থমাস ব্রোলিন (সুইডেন)।

শেয়ার করুন