মহেশপুরে বাসচাপায় নিহত ১

0
907
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় আজ শনিবার সকাল ১০টার দিকে বাসচাপায় জয়নাল আবেদীন (৬৮) নামে স্থানীয় মসজিদের ইমাম নিহত হয়েছে। তিনি একই গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে। এ সময় সাইফুল ইসলাম নামে এক পথচারী আহত হয়। আহত সাইফুলকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি শাজাহান আলী খান জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় অন্তরা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ফেনী-জ-১১-০০২৬) ইমাম জয়নাল আবেদীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে সাইফুল নামে আরেক পথচারী আহত হয়।

শেয়ার করুন