বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুইডেনের উদ্যোগে প্রতিবাদ সভা

0
233
Print Friendly, PDF & Email

গত ১৮ই মে বিকাল ৬টায় স্টকহোমের হালনবারিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুইডেনের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশি জাতীয়তাবাদি চেতনার সমর্থক বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীদের সমাগম ঘটে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ রুবেল সাজিদ।
দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিথুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাফিক আমেরি , সাধারন সম্পাদক মাসুদুল হক হিমু, মেহেদি হাসান, সেলিম আহমেদ, এনায়েত খান, সালাউদ্দিন জাহিদ, কাজি আজিজ এবং অপু।

সভাপতি ডাঃ রুবেল সাজিদ তার শুভেচ্ছা বক্তব্যে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের জনগনের এই অবস্থা সুইডিস জাতীয় সংসদ (রিকসদাগ) ও ইউরো পার্লামেন্টে তুলে ধরার জন্য সকল কে এক যোগে কাজ করার আহবান জানান।

সিনিয়র সহ-সভাপতি রাফিক আমেরি তার বক্তব্যে বলেন বর্তমানের স্বৈরাচারী সরকার দেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশবাসি জনগন বিশেষ করে জাতিয়তাবাদি শক্তির সমর্থকেরা আজ চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। সমগ্র দেশব্যাপি গুম হত্যার মাধ্যমে সাধারণ জনগনের বাক স্বাধীনতা রুদ্ধ করে রাখা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ সোনা চোরাচালানের বাংলায় পরিনত হয়েছে। তিনি এই প্রতিবাদ সভার শুধুমাত্র দলের মধ্যে সীমাবদ্বহ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেবার আহবান জানান।

সাধারন সম্পাদক মাসুদুল হক হিমু তার বক্তব্যে বলেন অবৈধ সরকার আজ বিদেশীদের নীল নক্সা বাস্তবায়নে ব্যস্ত। পার্শবর্তীদেশের দালালেরা আজ সরকারের নিয়ন্ত্রন দখল করে নিয়েছে। সেনাবাহিনী ও প্রশাসন কে দলীয়করণ করা হয়েছে। অবৈধ সরকারের মদদে নিরাপত্তা বাহীনি র‍্যাপিড একশন ব্যাটেলিয়নের মাধ্যমে বিরোধী কর্মিদের দের গ্রেপ্তার ও গুম করা হচ্ছে। ইলিয়াস আলি , চৌধরী আলম সহ দুশতাধিক নেতা কর্মী আজ নিখোঁজ।

সাইফুল ইসলাম মিথুন বলেন তরুন সমাজের রাজনীতি বিমুখতাও এই পতনের একটি কারন। তিনি যুব সমাজকে জাতিয়তাবাদি চেতনায় উদবুদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় হবার আহবান জানান।

শেয়ার করুন