মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

0
660
Print Friendly, PDF & Email

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় স্বামীর সঙ্গে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কনিকা রানী পাল (২৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে হিলালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। কনিকা সদর উপজেলার আপারকাগাবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক। তিনি কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের পলাশ পালের স্ত্রী।

শেয়ার করুন