জামায়াত-শিবিরের ২৪ কর্মী আটক

0
274
Print Friendly, PDF & Email

চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মী আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান জানান, বাঁশখালীর সাধনপুর, পুঁইছড়ি, শেখেরখীলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাধনপুর ইউনিয়ন জামায়াতের আমির মো.মহিউদ্দিনসহ সহিংসতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামিরা আছেন।

তিনি জানান, বিশেষ অভিযানে লোহাগাড়া থেকে সহিংসতার মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি এবং সাতকানিয়ায় একজনকে আটক করা হয়েছে। এরাও জামায়াত-শিবিরের কর্মী।

বাঁশখালী, সাতকানিয়া-লোহাগাড়াসহ জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান।

শেয়ার করুন