শুক্রবার রাতভর সাতকানিয়ার ছদহা, ঢেমশা ও কাঞ্চনা এলাকায় এবং বাঁশখালীর কলাউজান ও চরম্বা এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া অঞ্চলের এএসপি একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ১০ জামায়াত-শিবির কর্মী প্রত্যেকে একাধিক মামলার আসামি।
“এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন নাশকতার ঘটনায় অস্ত্র ও অর্থের জোগানদাতা। এসব তথ্য যাচাই বাছাই চলছে।”
গ্রেপ্তার হওয়া অপর পাঁচ জন বিভিন্ন নাশকতার মামলায় আসামি বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।







