মৌসুমের প্রথম কালবৈশাখি আঘাতে হেনেছে রাজশাহীতে। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ৯টা ২০ পর্যন্ত ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখির ঝড়বৃষ্টি বয়ে এতে মহানগরীসহ আশপাশের উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসময় গাছ চাপা পড়ে মহানগরীর টিকাপাড়া এলাকায় মারা গেছেন আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধ। এদিকে আম, লিচুসহ ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝড়ের সময় আহত হয়ে ২০ জন ভর্তি হয়েছে। কালবৈশাখি ঝড়ে মহানগরীর বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাছপালা ভেঙ্গে পড়েছে। মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
ঝড়ের সময় রাত নয়টা থেকেই গোটা মহানগরী অন্ধকারে ছেয়ে যায়। রাজশাহী বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম থেকে বিদ্যুৎকর্মী আজিজুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যুতের খুঁটির ওপর গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। লাইনের ওপর থেকে গাছপালা পরিষ্কারের পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রতক্ষদর্শীরা জানান, ঝড়ে মহানগরীর সাহেব বাজার, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বায়া, বিমানবন্দর থানার মোড়, শালবাগান এবং লক্ষ্মীপুর এলাকার রাস্তার ধারের বিভিন্ন গাছপালা ও সাইনবোর্ড রাস্তার পড়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের ছোটো ছোটো অস্থায়ী ও টং দোকান। গাছপালা উপড়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকাতেও। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডের বড় বড় তিনটি গাছ ঝড়ে উপড়ে পড়েছে। এছাড়া ক্যাম্পাসের অন্যান্য স্থানেও গাছপালা ভেঙ্গে পড়েছে। মহানগরীর বাইরে পবা ও মোহনপুর উপজেলায় কালবৈশাখি ঝড়ে পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ে বাঘার আড়ানি কেজি স্কুলের চাল উড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রাজশাহীর আম ও লিচু চাষের। ঝরে গেছে আম ও লিচুর গুটি। এছাড়া, কলা গাছ, পেঁেপ, ভুট্রাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতখানিবৃহস্পতিবার সারা রাত রাজশাহীর সদর দমকল বাহিনীর দু’টি ইউনিট রাস্তার ওপর পড়ে থাকা গাছ পরিষ্কার করেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত নয়টায় মৌসুমের প্রথম কালবৈশাখি ঝড় বয়ে যায় রাজশাহীর ওপর দিয়ে। ঝড়বৃষ্টি চলে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত। ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। এ সময় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানান তিনি। রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শওকত হাসান জানান, ঝড়ের পর মহানগরীর ভদ্রা ও সাগরপাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে গেছে। বর্তমানে ভাঙ্গা গাছ ও ডালপালা সরিয়ে রাস্তা পরিষ্কার করছে দমকল বাহিনীর সদস্যরা।






