লালবাগে কনেপক্ষের হামলায় বরসহ আহত ৩

0
251
Print Friendly, PDF & Email

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কনে পক্ষের লোকজনের হামলায় বরসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বর মো. রুবেল হোসেন (২৫) এবং তার বন্ধু আব্দুল মতিন (২৬) ও আবুল খায়ের (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবেলের বাবা মানিক মিয়া হাসপাতালে সাংবাদিকদের জানান, মোহাম্মদপুরের পুলপাড় বটতলা এলাকায় তারা থাকেন। দেড় সপ্তাহ আগে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের কাছে লাইজু নামের এক মেয়ের সঙ্গে তার ছেলের কাবিন হয়।
বৃহস্পতিবার দুপুরে কনেকে তাদের উঠিয়ে আনার কথা ছিল। কিন্তু কনেপক্ষ তাদের সন্ধ্যায় যেতে বলেছে বলে ঘটক জানানোয় তারা সন্ধ্যার পর গেলে এ মারামারির ঘটনা ঘটে।

তিনি বলেন, “কনেকে আনতে আমরা ৩০ জন বরযাত্রী নিয়ে রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের কাছে পৌঁছালে কনেপক্ষের লোকজন রাতে আসার কারণ জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে।”

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজু বলেন, ব্রিজের উত্তরপাড়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের ঝামেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেণ।

শেয়ার করুন