প্রভাবশালী ব্যবসায়ী

0
222
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক, বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যান। আর এই প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ম্যারিয়েন লেক। তিনি জেপি মরগ্যানের কনজিউমার এবং কমিউনিটি ব্যাংকিং বিজনেসের দায়িত্বও পালন করছেন।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে জন্ম ম্যারিয়েনের। এই চার্টার্ড অ্যাকাউনটেন্ট ক্যারিয়ার শুরু করেন লন্ডনের প্রাইচ ওয়াটার হাউস কুপারস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরপর যোগ দেন জেপি মরগ্যানে। এই প্রতিষ্ঠান ছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজের সঙ্গে যুক্ত আছেন। ডিং ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ করেন। পরবর্তীকালে হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি।
ভালো লাগা থেকে আর্থিক প্রতিষ্ঠানে কাজ শুরু করলেও পরবর্তীকালে পেশা হিসেবে বেছে নেন এ কাজকেই। আর কাজেও পেয়েছেন সফলতা। শুধু জেপি মরগ্যানেই শীর্ষ সব পদে কাজ করেছেন তিনি। কাজের স্বীকৃতিও পেয়েছেন। ওয়ালস্ট্রিটের প্রভাবশালী সেরা ২৫ নারীর মধ্যে একজন হয়েছেন ম্যারিয়েন। এ ছাড়া সম্প্রতি আরেক বিশ্বখ্যাত ম্যাগাজিন ফরচুন-এর করা প্রভাবশালী ৫০ নারী ব্যবসায়ীর মধ্যেও জায়গা করে নিয়েছেন তিনি। কাজটাকে পছন্দ করেন বলেই এখনো করে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের কাজ।

শেয়ার করুন