গরমে ঠাণ্ডাই

0
284
Print Friendly, PDF & Email

প্রচণ্ড গরমে মজাদার ঠাণ্ডা শরবত খেতে কার না ভালো লাগে! প্রাণঠাণ্ডা করার মতো মজাদার পানীয় তৈরির পদ্ধতি বাতলিয়েছেন রন্ধনশিল্পী ফৌজিয়া খান।

কাঁচাআমের টক-ঝাল শরবত

উপকরণ: কাঁচাআম ১ কেজি। জিরাগুঁড়া ১ টেবিল-চামচ। চাট-মসলা ১ টেবিল-চামচ। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। মরিচকুচি ৩-৪টি। চিনি ৪ টেবিল-চামচ।

পদ্ধতি: কাঁচাআম কেটে ব্লেন্ডার দিন। ২ কাপ পানিসহ বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

কাঁচাআমের টক-ঝাল শরবত কাঁচাআমের টক-ঝাল শরবত আনারস পুদিনার শরবত আনারস পুদিনার শরবত আনারস পুদিনার শরবত
উপকরণ: মাঝারি আকারের একটি আনারস। পুদিনাকুচি আধা কাপ। লেবুর রস ২ টেবিল-চামচ। বিট-লবণ ২ চা-চামচ। মরিচকুচি ২টি। পানি ২ গ্লাস। লবণ স্বাদমতো।

পদ্ধতি: আনারস কুচি করে কেটে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

জিরা পানি

উপকরণ: জিরাগুঁড়া ২ টেবিল-চামচ। আখের গুড় বা মধু ২ টেবিল-চামচ। তেঁতুলের রস ১ টেবিল-চামচ। বিট-লবণ দেড় চা-চামচ। পানি ১ লিটার। লেবুর রসও দিতে পারেন।

পদ্ধতি: আখের গুড় ব্যবহার করলে, পানিতে গুলিয়ে পানি ছেকে নিতে হবে। আর মধু দিলে সব উপকরণ একসঙ্গে পানিতে মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন