বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বৈদেশিক বাণিজ্য উদারীকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে বৈদেশিক বাণিজ্য প্রবাহ নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং বিনিয়োগ বোর্ডের সমন্বিত প্রচেষ্টা জরুরি।
মঙ্গলবার সকালে হোটেল রূপসী বাংলায় সার্ক ফাইন্যান্স সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘সার্ক বৈদেশিক খাত উন্মুক্তকরণ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয় দেশসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম








