রাজধানীর আফতাব নগরে বিদ্যুতের পিলারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের ওপরে থাকা দুইজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মোতালেব (৩৫) ও নূর আলম (৩০)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে আফতাব নগর বেইলী ব্রিজের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক পিলারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান এবং আরও এক শ্রমিক আহত হন। আহত শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় বাড্ডা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।







