রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে একজনের গোড়ালি থেকে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে জিয়াউর রহমান হলের সামনে ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক সালেহ মো. টগর ও ছাত্রলীগের সহসম্পাদক আবদুল্লাহেল মাসুদ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন দাবি করেন, ছাত্রশিবির এ হামলার সঙ্গে জড়িত।









