মৌলভীবাজারে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ৫

0
558
Print Friendly, PDF & Email

মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম (৩৬) নামে এক জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারীসহ আহত হন পাঁচ জন। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, হিলারপুর গ্রামের নজরুলের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে।

এসময় ডাকাতরা গুলি ছুঁড়লে নজরুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন