নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীদের খোঁজ মেলেনি। তবে গত রোববার রাতে নজরুল ইসলামের প্রাইভেট কারটি গাজীপুরের গজারি বন থেকে উদ্ধার করা হয়েছে। এ দিকে অপহৃতদের সন্ধানের দাবিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নজরুলের সমর্থকেরা। অন্য দিকে অপহৃত আইনজীবী চন্দন কুমার ও তার গাড়িচালকেরও গতকাল পর্যন্ত খোঁজ মেলেনি।
নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা জানান, মহাসড়কের পাঁচ-সাতটি জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে বিােভ ও ১২-১৫টি বাসের চাকার হাওয়া ছেড়ে সড়ক অবরোধ করে রাখে নজরুলের সমর্থকেরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে টিয়ার শেল নিক্ষেপের কথা অস্বীকার করেছে পুলিশ।
অবরোধ চলাকালে নিখোঁজ প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, নজরুল ইসলামের সাথে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরেই নূর হোসেন ও ইয়াছিন মিয়া তার লোক দিয়ে নজরুল ইসলামকে গুম করিয়েছে। আর যে দু’টি প্রাইভেটকার দিয়ে তাদের অপরহণ করা হয়েছে সেই দু’টি প্রাইভেটকার রোববার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির বাড়ি থেকে বের হতে দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন।
তবে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন বলেন, নজরুলের সাথে আমার কোনো বিরোধ নেই। শেখ হাসিনার হাতকে দুর্বল করতে কোনো একটি প নজরুলকে অপহরণ করেছে। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো কাউকে অপহরণ করে না। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ আহ্বায়ক মতিউর রহমান মতি বলেন, আমার বাড়িতে আমার গাড়ি রাখার রাস্তা ও স্থান নেই। তাহলে কিভাবে আমার বাড়ি থেকে গাড়ি বের হলো? আমার সাথে নজরুলের কখনো কোনো বিরোধ ছিল না বলে উল্লেখ করেন মতিউর রহমান মতি।
এ দিকে কাউন্সিলর ও আইনজীবীসহ সাতজন অপহরণের ঘটনায় গতকাল ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক নারায়ণগঞ্জে আসেন। এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে তার সাথে অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম কথা বলেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, কাউন্সিলর নজরুলের স্ত্রী যেখান থেকে তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন, সেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তাদের অপহরণ করা হয়েছে ঘটনার এমন কোনো প্রত্যদর্শী পাওয়া যায়নি। তাই তারা অপহরণ হয়েছে সেই বিষয়টিও নিশ্চিত নয়। তারা নিখোঁজ রয়েছে এমনটা ধরে নিয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। নিখোঁজদের পরিবারের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বিষয়গুলো গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।
অন্য দিকে জেলার সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদ এবং নিখোঁজদের ফেরত দেয়ার দাবিতে জেলা বারের আইনজীবীরা গতকাল আদালত বর্জন করে বিােভ করেছেন। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করেন তারা। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে আইনজীবী সমিতির নেতারা, ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে ফেরত দেয়ার দাবি জানান। পরে আইনজীবী সমিতির একটি প্রতিনিধি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করলে আশ্বাসের পরিপ্রেেিত তারা অবরোধ তুলে নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইনজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আমিনুল হক, আওলাদ হোসেন, জাকির হোসেন, আনিসুর রহমান দীপু, খোকন সাহা প্রমুখ।
অন্য দিকে আইনজীবী চন্দন কুমার সরকারকে সুস্থ ও অত অবস্থায় উদ্ধারের দাবিতে বিকেলে নারায়ণগঞ্জ প্রেস কাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সমাবেশ করেছে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লক্ষ্মী চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম নজরুলকে ও তার চার সহযোগী ও প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার। অন্য দিকে একই সময়ে নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
গাজীপুর সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের ব্যবহৃত জি করলা প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-৩১-৯১৩৬) গত রোববার রাতে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের গাজীপুর সদরের হালডোবার নির্জন গজারি বন এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, এএসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই সড়কে টহল দেয়াকালে নম্বর প্লেটবিহীন গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে কাগজপত্রে গাড়ির নম্বর মিলিয়ে গাড়িটি নাসিকের কাউন্সিলর নজরুল ইসলামের ব্যবহৃত প্রাইভেটকার বলে নিশ্চিত হন।








