রূপকথার রাজকন্যা-রাজপুত্র, পুরাণের দেবদেবী থেকে ইতিহাসের পাতায় সবখানেই দেখা যায় ভারতীয় প্রেম কাহিনী মানেই রোমাঞ্চকর। কিন্তু বাস্তবে দেখা যায় আসল ঘটনা অন্যরকম। প্রেমের বিয়ের চাইতে পারিবারিক সম্বন্ধ করে বিয়েই বেশি পছন্দ ভারতীয়দের। সমীক্ষা বলছে, দেশেটির ৬০% বিয়েই হয় সম্বন্ধ করে। দেশের মেট্রো শহরগুলোর ৬০০ জন দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়েছিল অনলাই ম্যাচমেকিং সার্ভিস ট্রুলি ম্যাডলি.কম। ফলাফল অনুযায়ী, ভারতের ৬৯ শতাংশ বিয়ে হয় সম্বন্ধ করে। বাকি ৩১ শতাংশ বিয়ে প্রেমঘটিত। ট্রুলি ম্যাডলি.কম-এর সহপ্রতিষ্ঠাতা রাহুল কুমার জানিয়েছেন, ঐতিহাসিকভাবে ভারতে এখনও বাবা, মায়েদের পছন্দেই বিয়ে হয়। সারা দেশের সব জায়গাতেই সম্বন্ধ করে বিয়ের সংখ্যাই বেশি






