রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৮

0
197
Print Friendly, PDF & Email

রাশিয়ায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির আলতাই অঞ্চলে রোববার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একজন তদন্ত কর্মকর্তা বলেন, “দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক নিরাপত্তা প্রদান করা উচিত। এই ঘটনায় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক।”

আগুনে পুড়ে যাওয়া ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির নাম ‘ক্রিস্টি লিস্ট’। রাশিয়ান ভাষায় যার অর্থ ‘নতুন ভাবে আরম্ভ করা’।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আগুন নেভানোর পর কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করে।

কর্মকর্তারা আগুন লাগার কারণ অনুসন্ধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন