ময়মনসিংহে ১৪ দলের জনসভা আজ

0
216
Print Friendly, PDF & Email

দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে জনসভা করবে ১৪ দল।

সোমবার বিকেল ৩টায় ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বরে (রেলওয়ে স্টেশন) এ জনসভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. মো. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস. কে সিকদার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বীরেন সিংহ, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ বক্তব্য রাখবেন।

শেয়ার করুন