দল পুনর্গঠনের ধারাবাহিকতায় শেরপুর জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।









