ভারতকে নেতৃত্ব দিতে ৫৬ ইঞ্চি বুকের দরকার নেই’

0
179
Print Friendly, PDF & Email

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য বড় হৃদয় দরকার, ৫৬ ইঞ্চি চওড়া বুকের দরকার নেই। আজ রায় বেরেলিতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন প্রিয়াঙ্কা। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর এক মন্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি উত্তর প্রদেশের গোরাখপুরে এক সমাবেশে মোদী বলেছিলেন, উত্তর প্রদেশকে গুজরাটে পরিণত করতে হলে ৫৬ ইঞ্চি চওড়া বুকের দরকার।

মোদীর এ বক্তব্যের কড়া সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, ‘এই দেশকে চালানোর জন্য ৫৬ ইঞ্চি চওড়া কোনো বুকের দরকার নেই, বড় হৃদয়ের দরকার। এই দেশকে চালাতে ক্ষমতার নিষ্ঠুর কোনো শক্তির দরকার নেই। দরকার নৈতিক শক্তির। দরকার অভ্যন্তরীণ সামর্থের।’

শেয়ার করুন