বিয়ের পর তিশাকে নিয়ে কক্সবাজারে হানিমুনে গিয়েছেন রিয়াজ। কিন’ তিশার একি রোগ। যে কোন সৌন্দর্য দেখে নিজেকে বিসর্জন দিতে চায় তিশা। ভয়ঙ্কর বিপদে পরেন সদ্য বিবাহিত রিয়াজ। রিয়াজের এই বিপাকে পরার গল্পটি লিখেছেন লিটু সাখাওয়াত। গল্পটিকে একক নাটকে রূপ দেবেন পরিচালক সকাল আহমেদ। নাম ‘সুন্দরী তমা’। নাটকে তাদের সাথে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে আরফান আহমেদকে। নাটক সম্পর্কে সকাল আহমেদ জানান, ‘সুন্দর জিনিস দেখলেই আত্মহত্যা করতে চান তিশা। রিয়াজ তিশাকে সুস’ করার জন্য অনেক চেষ্টা করে। এভাবে ঘটতে থাকে নানা ঘটনা।’ কক্সবাজারের মারমেইড ক্যাফে বীচ রিসোর্টে নাটকটির শুটিং করা হবে বলে জানান পরিচালক।









