দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

0
233
Print Friendly, PDF & Email

ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় ব্যর্থতার দায় স্বীকার করে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-উন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার সকালে রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফেরিডুবি ও উদ্ধার অভিযানে ব্যর্থতার অভিযোগে দেশটির সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-উন।

১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী। এ ঘটনায় আজ পর্যন্ত ১৮৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ তিন শতাধিক।

দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার তত্পরতায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন চাং হং-উন। এক সংক্ষিপ্ত ঘোষণায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।’

চাং হং-উন আরও বলেন, ‘আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন