ফের একসঙ্গে প্রসেনজিৎ-অর্পিতা

0
217
Print Friendly, PDF & Email

রিয়েল লাইফের সুপারহিট জুটি তারা। টালিউড বাদশা প্রসেনজিৎ ও ফার্স্ট লেডি অর্পিতা চট্টোপাধ্যায়। আবারও তারা জুটিবদ্ধ হলেন। অভিনয় করতে যাচ্ছেন পরিচালক রাজা চন্দের ‘ফোর্স’ ছবিতে।

জানা গেছে, রাজার এই ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে। ছবির মূল গল্পটি অবশ্য গড়ে উঠেছে অটিজমকে কেন্দ্র করে।

রাজা চন্দ জানিয়েছেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। শেষ পর্যন্ত প্রসেনজিতের সঙ্গে ছবি তৈরি করছি। তাও আবার বাণিজ্যিক ধারার ছবিতে।

প্রসেনজিৎ জানিয়েছেন, দর্শকদের অভিযোগ ছিল আমি বহুদিন অ্যাকশন ছবিতে অভিনয় করি না। আশা করি এই ছবির মধ্যে দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো।

সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই শুরু হতে যাচ্ছে ‘ফোর্স’ ছবির শুটিং। কলকাতাসহ রাজ্যে বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে।

শেয়ার করুন