হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে ১০৬ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটির টয়লেটে ৯৩৬টি স্বর্ণের বার ছিল। আজ শনিবার দুপুরে এসব স্বর্ণের বার আটক করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, আজ বেলা আড়াইটার দিকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে।








